× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অ্যালেন স্বপন’ এর সিক্যুয়েল আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৩ পিএম

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের একটি দৃশ্যে নাসির উদ্দিন খান। ছবি : সংগৃহীত

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের একটি দৃশ্যে নাসির উদ্দিন খান। ছবি : সংগৃহীত

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ ওটিটিতে মুক্তি পায় দুই বছর আগে। আলোচিত সিরিজটি  দিয়ে দেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিলেন এর দুই অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা।

এরপর সিরিজটির সিক্যুয়েল নিয়ে নানা জল্পনা তৈরি হলেও পরে সেটি স্থগিত হয়। এবার জানা গেল, অবশেষে আসছে বহুল প্রতিক্ষীত এই সিরিজের সিক্যুয়েল।  ইতোমধ্যে গল্প থেকে শুরু করে শিল্পী নির্বাচন সবকিছুই সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হচ্ছে শিহাব শাহীন পরিচালিত এ সিরিজটির। এতে প্রথম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এ অভিনয় করা প্রায় সব শিল্পীই থাকছেন, সঙ্গে নতুন করে যোগ হবেন আরও বেশ কয়েকজন।

সিরিজটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে চায় না সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে আসে ৬ পর্বের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা