× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ বছর পর বড়পর্দায় নাঈম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৭ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১ পিএম

এফ এস নাঈম। ছবি : সংগৃহীত

এফ এস নাঈম। ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম। সিনেমায়ও অভিনয় করেছেন। তবে ১৫ বছর আগে। ২০১০ সালে ‘জাগো’ নামে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এরপর কেটে গেছে দেড় দশক। অবশেষে আবারও বড়পর্দায় পর্দায় আসছেন এ অভিনেতা। 

ফেব্রুয়ারি মাসেই ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘জলে জ্বলে তারা’ নামে একটি সিনেমা। এতে অভিনয় করেছেন নাঈম। এতে নাঈমের বিপরীতে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। 

এ সিনেমা বিষয়ে নাঈম বলেন, ‘আমার কাছে মনে হয় না দর্শক থেকে বেশি দূরে ছিলাম। কেননা আমি সব শাখায় (নাটক ও ওটিটি কনটেন্ট) কাজ করছি। তবে প্রেক্ষাগৃহ থেকে একটু দূরে ছিলাম। দীর্ঘদিন পর আবারও আমার সিনেমা মুক্তি পাচ্ছে এটা অবশ্যই আমার জন্য ভিন্ন অনুভূতির। আশা করব, যে কজন মানুষ আমার সিনেমাটি দেখবেন, তারা যেন ভালো-মন্দ যাই লাগুক না কেন সেটা নিয়ে মন্তব্য করেন।’ 

অনুদানের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে অনাগ্রহ নিয়ে নাঈম বলেন, ‘আমাদের দেশে এখনও অনেক সিনেমাপ্রেমী আছেন যারা দেশের সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান। সেই মানুষগুলোও যদি দেখেন তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। অনুদান বলেন আর যাই বলেন, কোনো শিল্পী বা নির্মাতা চান না তার সিনেমা খারাপ হোক। আমাদের দিক থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা