× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ পিএম

অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ছবি : সংগৃহীত

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। চিত্র নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে জিডি করেন তার বোন ফিরোজা পারভীন।

সোমবার খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

জানা গেছে, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। ওই ঘটনার রেশ ধরেই বোনের বিরুদ্ধে জিডি করেন ফিরোজা।

নায়িকা পপি অনেকটা সময় ধরে পর্দার সামনে আসছেন না। খবরেও খুব একটা শিরোনাম হন না। এরমধ্যে বিয়ে ও সন্তান জন্মের খবর বের হলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। হঠাৎ করেই ফের আলোচনায় পপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা