× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু শিল মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৪ পিএম

অভিনেত্রী লি জু শিল। ছবি : সংগৃহীত

অভিনেত্রী লি জু শিল। ছবি : সংগৃহীত

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’–এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী লি জু শিল আর বেঁচে নেই। রবিবার ইজেউনবু শহরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেনল।  পাকস্থলীতে ক্যানসারে ভুগছিলেন তিনি। লির বয়স হয়েছিল ৮১ বছর। দ্য ইকোনোমিকস টাইমস এ তথ্য নিশ্চিত করেছেন।

মাস তিনেক আগে পাকস্থলীতে ক্যানসার শনাক্ত হয় লি জুর। এরপর সিউলের উত্তরের শহর উইজেউনবু শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হন লি। এরপর আর ফেরানো যায়নি তাকে। রবিবার না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই জ্যেষ্ঠ শিল্পী।

১৯৬৫ সালে অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে লি জুর। থিয়েটারে কাজ করে সাড়া ফেলেন। দর্শকের কাছে পরিচিতি পান। লি ১৯৯৩ সালে ব্রেস্ট (স্তন) ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক দশক ধরে চিকিৎসার পর ক্যানসারমুক্ত হন তিনি। শারীরিক জটিলতার মধ্যেও অভিনয় চালিয়ে গেছেন লি। থিয়েটারের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ছয় দশকের ক্যারিয়ারে ‘সিঙ্গেল স্পার্ক’, ‘ফেস’, ‘রানিং ওয়াইল্ড’, ‘ব্ল্যাক হাউস’, ‘দ্য টাওয়ার’, ‘ট্রেন টু বুসান’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন লি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় মৌসুমে সাবেক পুলিশ কর্মকর্তা হোয়াং জুন হোর মায়ের চরিত্রে অভিনয় করেছেন লি জু শিল।

৫ ফেব্রুয়ারি সিনচনের এক হাসপাতালে লি জু শিলের শেষকৃত্য হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা