× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য সেভেন ডগস : সৌদি আরবের সিনেমায় ঐতিহাসিক ঘটনা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে একের পর এক চমক দেখাচ্ছে সৌদি আরব। এবার সিনেমা নির্মাণ করে ইতিহাস গড়তে যাচ্ছে দেশটি। সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণের কাজ শুরু করেছে। সিনেমার নাম ‘দ্য সেভেন ডগস’।

স্ক্রিন নাওয়ের প্রতিবেদনে সিনেমাটিকে আরবি ভাষায় নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র বলা হচ্ছে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সৌদি আরবের রিয়াদে।

‘দ্য সেভেন ডগস’ সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০ মিলিয়ন ডলারের বেশী। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ কোটি টাকার মত। ব্যয়বহুল এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন মিশরীয় চলচ্চিত্রের দুই সুপারস্টার করিম আবদেল আজিজ এবং আহমেদ এজ। এটি নির্মাণ করছেন হলিউডের সুপারহিট সিনেমা ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ বানিয়ে খ্যাতি অর্জন করা দুই নির্মাতা আদিল এল আরবি এবং বিলাল ফালাহ।

‘দ্য সেভেন ডগস’-এর মূল গল্প লিখেছেন তুর্কি আল-শেখ, যিনি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি-এর চেয়ারম্যান। চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ এল-দাব্বাহ। সিনেমাটি নিয়ে তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি লেখেন, আজ আমার ক্যারিয়ারের এবং আমার দেশের সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ‘দ্য সেভেন ডগস’-এর শুটিং আজ থেকে শুরু হলো।

তবে সিনেমার গল্পের বিষয়ে কিছুই বলছেন না কেউ। তবে তারকা অভিনেতা, দক্ষ নির্মাতা এবং বিপুল বাজেটের কারণে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সিনেমা ভক্ত বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা