× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্র্যামিতে বাজিমাত করলেন কে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২ পিএম

গ্র্যামিতে বাজিমাত করলেন কে

সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছিলেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। তাই সবার চোখ ছিল গায়িকার দিকেই।

৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে

তবে মূল পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেছে কেনড্রিক লামার। সাবরিনা কার্পেন্টার, টেডি সুইমসের মতো শিল্পীদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন রোন। আলোচিত সিঙ্গেল ‘ডাই উইথ আ স্মাইল’-এর জন্য বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স। এবার আসা যাক গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরির পুরস্কারে। অনেকে ধরেই নিয়েছিলেন সং অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার বিভাগুলোতে বিয়ন্সে, টেলর সুইফট অথবা চার্লি এক্সসিএক্স বাজিমাত করবেন কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কেনড্রিক লামার।

পুরস্কার অনুষ্ঠানে বিয়ন্সেকে ছাড়িয়ে গেছে কেনড্রিক লামার

তরুণ এই র‍্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার, একই গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি। সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার। গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছিলেন বিয়ন্সে। এ অ্যালবামটির জন্যই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন গায়িকা।

সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। তাই এবারের গ্র্যামি তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার জিতেছেন বিয়ন্সে; এই প্রথম এ বিভাগের পুরস্কার উঠল কোনো কৃষ্ণাঙ্গ গায়িকার হাতে। ১১ মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত বিয়ন্সে পেয়েছেন দুই পুরস্কার।

একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার

রেকর্ড অব দ্য ইয়ার: নট লাইক আস, কেনড্রিক লামার

অ্যালবাম অব দ্য ইয়ার: কাউবয় কার্টার, বিয়ন্সে

সং অব দ্য ইয়ার: নট লাইক আস, কেনড্রিক লামার

বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন

বেস্ট পপ সলো পারফরম্যান্স: এক্সপ্রেসো, সাবরিনা কার্পেন্টার

বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স

বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’, সাবরিনা কার্পেন্টার

বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’, চার্লি এক্সসিএক্স

বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’, দ্য বিটলস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা