× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আবদুল করিম লোক উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩ এএম

বাউলসম্রাট শাহ আবদুল করিম

বাউলসম্রাট শাহ আবদুল করিম

সুনামগঞ্জে বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের লোক উৎসব হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি। শাহ আবদুল করিমের জন্মগ্রাম জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে এই উৎসব হবে।

শনিবার বিকালে উৎসবের আয়োজক শাহ আবদুল করিম পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য তুলে ধরেন পরিষদের সভাপতি শাহ আবদুল করিমের ছেলে বাউল শাহ নূর জালাল।

সংবাদ সম্মেলনে শাহ নূর জালাল বলেন, উৎসবে বাউল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া উৎসবের উদ্বোধন করবেন। কালনী নদীর তীরে বসেই মনের গভীর থেকে উঠে আসা মাটির সুরে সাদাসিধে কথা আর উপমা বসিয়ে তিনি তৈরি করেছেন অসংখ্য কালজয়ী বাউলগান। এই মরমি শিল্পীকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতেই এই উৎসবের আয়োজন। ২০০৬ সাল থেকে এই উৎসব হয়ে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা