প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম
আমির খান। ছবি : সংগৃহীত
একটি ভিডিও আর কয়েকটি স্থিরচিত্রকে কেন্দ্র করে আলোচনায় আমির খান। ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস এ দেখা যায় গুহামানবের বেশে হেঁটে বেড়াচ্ছেন তিনি। গুহামানবের বেশে কেন হেঁটে বেড়াচ্ছেন এই অভিনেতা!
গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ সেজে রাস্তায় ঘুরে বেড়ানো আদতে আমিরের প্রচারের কৌশল। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় গুহামানব চলাফেরা করতে দেখে প্রত্যক্ষদর্শীদের কৌতূহল শুরু হয়।
এবার জানা গেল, সেই প্রচারকৌশল আদতে আমির খানেরই পরিকল্পিত। কিন্তু কেন এমন কৌশল? আমির এক জনপ্রিয় কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্র করছেন। এ জন্যই গুহামানবের বেশ নিয়েছেন। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে, মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক এনেছেন।
এদিকে কয়েকদিন আগেই ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছেন অভিনেতা।
‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আমির জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তাঁর ‘তারে জমিন পার’-এর সিকুয়েল সিনেমা।