× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গায়ে বস্তা জড়িয়ে রাস্তায় গুহামানব আমির খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫১ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

আমির খান। ছবি : সংগৃহীত

আমির খান। ছবি : সংগৃহীত

একটি ভিডিও আর কয়েকটি স্থিরচিত্রকে কেন্দ্র করে আলোচনায় আমির খান। ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস এ দেখা যায়  গুহামানবের বেশে হেঁটে বেড়াচ্ছেন তিনি।  গুহামানবের বেশে কেন হেঁটে বেড়াচ্ছেন এই অভিনেতা!

গায়ে বস্তা জড়িয়ে ‘গুহামানব’ সেজে রাস্তায় ঘুরে বেড়ানো আদতে আমিরের প্রচারের কৌশল। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় গুহামানব চলাফেরা করতে দেখে প্রত্যক্ষদর্শীদের কৌতূহল শুরু হয়।

এবার জানা গেল, সেই প্রচারকৌশল আদতে আমির খানেরই পরিকল্পিত। কিন্তু কেন এমন কৌশল? আমির এক জনপ্রিয় কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্র করছেন। এ জন্যই গুহামানবের বেশ নিয়েছেন। পুরোনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে, মোটা ভ্রু এঁকে, উষ্কখুষ্ক চুলে একেবারে যথার্থ গুহামানব লুক এনেছেন।

এদিকে কয়েকদিন আগেই ভক্তদের নতুন সিনেমার খবর জানিয়েছেন অভিনেতা। 

‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আমির জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তাঁর ‘তারে জমিন পার’-এর সিকুয়েল সিনেমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা