× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীমনির নতুন সিনেমা ‘গোলাপ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২২ পিএম

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশি সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি নতুন বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। সিনেমার নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। তার বিপরীতে ছবিটিতে রূপা চরিত্রে অভিনয় করবেন পরীমনি।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক সামছুল হুদা জানান, পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি খবরটি নিশ্চিত করেছেন। 

পরীমনি বলেন, ‘অ্যাকশান থ্রিলারধর্মী সিনেমা ‘গোলাপ’। অনেকদিন ধরেই এই ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেম করবে, এমন কী ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। সিনেমাটির গল্পে নানান ধরনের টুইস্ট আছে। আশা করছি ছবিটি সুপারহিট হবে। কারণ এখন দর্শক এ ধরনের সিনেমাই দেখতে ভালোবাসেন।’


 

এ বিষয়ে অভিনেতা নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারবো আমরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা