প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৫২ পিএম
নগরবাউল জেমস
মঞ্চে জেমস মানেই দর্শকের মাঝে উন্মাদনা। সেই আমেজ পেতে যাচ্ছেন এবার চট্টগ্রামের দর্শক। ৬ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে ‘ফ্লাওয়ার ফেস্ট’ তথা ফুল উৎসবের ‘গালা নাইট’ কনসার্টে গাইবেন নগরবাউল জেমস।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এ আয়োজনে গাইবে আরও সাতটি ব্যান্ড। সে তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, অ্যাভয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ। আয়োজকরা জানান, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এর সমাপনী দিনে হবে এ কনসার্ট। সব দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। এদিন বিকালে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা। তাদের পরিবেশনা শেষে হেডলাইনার হিসেবে মঞ্চে উঠবেন জেমস।