× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসা দিবসে মিথিলা-নাঈম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:৫০ পিএম

রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম

রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশ ও ভারতে কাজ করে যাচ্ছেন সমানতালে। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান মিথিলা। নাটকের জনপ্রিয় এ তারকার বড়পর্দায় অভিনয়ও পেয়েছে প্রশংসা। এবার ভক্তরা পেতে যাচ্ছেন নতুন সুখবর।

একসময়ের নাটকের জুটি এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা এবার বড়পর্দায় আসছেন। মুক্তি পেতে যাচ্ছে তাদের ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটিতে তিন বছর আগে নাম লেখান তারা।

২০২০-২১ অর্থবছরে সিনেমাটি অনুদান পায়। করোনার মধ্যেই ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়। সব কাজ শেষ করে, পরে একাধিকবার তারিখ ঠিক করেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল; কিন্তু জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আর মুক্তি দেননি পরিচালক। এখন ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দিতে চান। নির্মাতা অরুণ চৌধুরী বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবস সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।’ সিনেমাটি নিয়ে তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবেন। রোমান্টিক মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড়পর্দায় আসছেন নাঈম। সর্বশেষ জাগো সিনেমায় তাকে দেখা গিয়েছিল। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড়পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সব গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

মিথিলার সঙ্গে জুটি বাঁধা বিষয়ে নাঈম জানান, ‘আগেই মিথিলার সঙ্গে নাটকে অভিনয় করেছি। আর সিনেমায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমাদের দুজনের রসায়নটা ছিল দারুণ। চেষ্টা করেছি 

দর্শককে নতুন কিছু দিতে। আমার কোনো চরিত্রের সঙ্গে সিনেমার মাঝি চরিত্রের মিল খুঁজে পাবেন না। এযাবৎ যত কাজ করেছি, তার মধ্যে এবারের আমি শতভাগ আলাদা।’

জলে জ্বলে তারায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু। এদিকে অভিনয় ট্যালেন্ট খোঁজার লক্ষ্য নিয়ে আসছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। এতে সেরা নির্বাচন করতে বিচারকমণ্ডলীতে যুক্ত হয়েছেন অভিনেত্রী মিথিলা। তিনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে খবরটি জানিয়েছেন। প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন। প্রতিযোগিতার সেরা প্রতিযোগীদের আগামী দুই বছরের জন্য দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড়পর্দায় কাজের সুযোগ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা