× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৩:২৬ পিএম

দায়মুক্তি ছবির দৃশ্যে দিলারা জামান ও আবুল হায়াত

দায়মুক্তি ছবির দৃশ্যে দিলারা জামান ও আবুল হায়াত

বৃদ্ধাশ্রমের গল্প উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। ২০১৭ সালে সরকারি অনুদান পাওয়া এ সিনেমায় জুটি হন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। আর এটি নির্মাণ করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন।

শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল দায়মুক্তির মুক্তির বিষয়টি। অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর প্রযোজক জসিম উদ্দিন।

সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের এ সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত। তার স্ত্রীর ভূমিকায় আছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রতসহ অনেকে।

সিনেমাটির মুক্তির খবরে আনন্দিত আবুল হায়াত। তার কথায়, ‘আমি আর দিলারা ভাবি অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এ সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসেবে মা-

বাবার প্রতি আমাদের দায়িত্বটা কী তার একটা সুন্দর গল্প এ সিনেমায় তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করি সবার ভালো লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা