× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে স্কারলেট জোহানসন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৩:২৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৪:১২ পিএম

নতুন পরিচয়ে স্কারলেট জোহানসন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। দীর্ঘদিন অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে আসছেন। তার সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা যায়। চরিত্রের সঙ্গে মিশে যেতে পারার বিশেষ যোগ্যতা রাখা এই অভিনেত্রী এবার আসছেন নতুন পরিচয়ে। তবে সিনেমায় নয়। ওয়েব সিরিজ প্রযোজনায় নাম লেখাচ্ছেন স্কারলেট।

আমাজনের আসন্ন ওয়েব সিরিজ ‘জাস্ট কজ’ দিয়ে প্রযোজনা শুরু করবেন তিনি। ওয়েব সিরিজটাই আমাজনে দেখা যাবে। যার গল্প জন কাটজেনবাখের ‘১৯৯২’ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বইটি প্রকাশের পর বেশ আলোচিত হয়। দেশ-বিদেশে বহু ভাষায় এটি অনুবাদ করে প্রকাশ হয়। সেই গল্প এবার উঠে আসবে সিরিজে।

এ সিরিজটিতে প্রধান দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা জনসন ও অভিনেত্রী ম্যাডিসনকে।

জানা গেছে, ‘জাস্ট কজ’ ওয়েব সিরিজে স্কারলেট জোহানসন কিছু পর্বের প্রযোজনা করবেন। বাকিটা আমাজন করবে। তবে কোন পর্বগুলো তিনি প্রযোজনা করবেন তা এখনও নিশ্চিত করেনি হলিউডভিত্তিক গণমাধ্যম ফ্লোরিডা নিউজ। তারা জানাচ্ছে, ওয়েব সিরিজটি ওয়ার্নার ব্রোসের টিভি চ্যানেলে দেখানো হবে। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

স্কারলেট জোহানসন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা। তিনি ২০১৪ ও ২০১৬ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। ফোর্বস সাময়িকীর সেরা ১০০ বিনোদন তারকার তালিকায় কয়েকবার অন্তর্ভুক্ত হন এবং তার নামে হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা রয়েছে। তার জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছেলস্ট ইন ট্রান্সলেশন, গার্ল উইথ আ পার্ল ইয়ারিং, অ্যা লাভ সং ফর ববি লং, ম্যাচ পয়েন্ট, দ্য প্রেস্টিজ, ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা, অ্যানিহোয়ার আই লে মাই হেড ও ব্রেক আপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা