× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাকিত্বের গল্পে জয়া এলিটা প্রীতম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১০:০৭ এএম

জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম

জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম

দুই সংগীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে পর্দায় আসছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, ‘প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করছি, দারুণ একটি সিনেমার খবর শিগগিরই ভাগাভাগি করতে পারব।’ ফেসবুকে দেওয়ার পর থেকেই ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আগ্রহ শুরু হয়। কেননা তিনজন তিন ভুবনের বাসিন্দা। একসঙ্গে কী করছেন তারা। ভক্তদের এমন আগ্রহের পর জয়া নিজেই রহস্য ভাঙলেন। জানালেন, তারা তিনজন মিলে একটি ছবিতে অভিনয় করেছেন। তিনি আরও জানান, এটি তার জন্য বিশেষ একটি কাজ। এমন কাজ করার সুযোগ তার অভিনয় জীবনে আগে কখনও আসেনি।

নতুন কাজ সম্পর্কে জয়া নিজেই জানান, ‘এটা আমার জন্য বিশেষ একটা কাজ। এমন কাজের সঙ্গে আগে আমি যুক্ত হইনি। সিনেমা নাকি ওয়েব, সেটাও বলতে বারণ করেছেন। গত মাসে শুটিং করেছি। একদমই নতুন গল্প-চরিত্রে দর্শক আমাকে দেখবেন।’

এবারই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন জয়া, প্রীতম ও এলিটা। জয়া বলেন, ‘এমনটা কখনও ভাবিনি। এমন দুজন তারকা শিল্পীকে নিয়ে কাজ করার অনুভূতি দারুণ। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক।’

সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাদিয়া ইসলাম। নতুন সিনেমা সম্পর্কে জানতে চাইলে সাদিয়া বলেন, ‘দেশের দর্শকের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছি। তবে প্রকল্পটির নাম এখনও ঠিক করতে পারিনি। মিউজিক্যালটিতে সময়ের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। সঙ্গে একটা সামাজিক সংকটও এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’ অভিনয়ের পাশাপাশি মিউজিক্যালটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা