× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ভিডিও বিতর্কে উর্বশী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১০:৩৬ এএম

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

বিতর্ক আর উর্বশী যেন সমার্থক শব্দ। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। সদ্যই সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মন্তব্য করে কটাক্ষের শিকার তিনি। এর আগে ৬৪ বছরের নায়ক নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে নেচে বছরের শুরুতেই বিতর্কে জড়ান আবেদনময়ী এ অভিনেত্রী। এবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে নতুন বিতর্কে জড়ালেন। কারণ, ভাইরাল সেই ভিডিওতে উর্বশীকে পোশাক বদলাতে দেখা যায়।

বলা বাহুল্য, নেটিজেনরা সেই আপত্তিকর দৃশ্যের ভিডিওটি দেখে রীতিমতো উদ্বেগে পড়ে যায়। এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এলো, তা নিয়ে চিন্তা করতে থাকেন তারা। এবার সেই ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলা। কীভাবে সেই ভিডিও হলো, কেন ছড়িয়ে পড়ল সব জানিয়েছেন তিনি।

বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন আমাদের ছবি নিয়ে কোনো হাইপ নেই, আলোচনা নেই। এ ছবির জন্য তাদের জমি বিক্রি করতে হয়েছে। তারা এও বলেছিল, এ ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তারা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে।’

উর্বশী বলেন, ‘তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্যই ছিল, আমরা আলাদা কিছু শুট করিনি। এটা সিনেমার একটি দৃশ্যই ছিল, তাই তিনি বলেছিলেন আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কি না।’

উর্বশী জানান, প্রযোজকদের কথা ভেবে ছবির প্রচারের জন্য এমনটা করেন উর্বশী। ‘ঘুষপেটিয়া’ নামে এক ছবির অংশ ওই দৃশ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা