× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান আর সাংবাদিকতা নিয়ে ব্যস্ত রমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০০ পিএম

অ্যাওয়ার্ড হাতে শারমিন রমা। ছবি : সংগৃহীত

অ্যাওয়ার্ড হাতে শারমিন রমা। ছবি : সংগৃহীত

একাধারে সংগীতশিল্পী ও সাংবাদিক। দুই জায়গাতেই সফল শারমিন রমা। জনপ্রিয় এই শিল্পী সম্প্রতি কাজ শুরু করেছেন গানের একটি নতুন প্রজেক্টে। ১০০ জন শিল্পী নিয়ে ডিজে রাহাত, শান শায়েক ও আদিব কবীরের আপকামিং এই মিউজিক প্রজেক্টের শিরোনাম ‘পিয়ানো’। সেখানে থাকছে রমার গাওয়া তিনটি ফোক গান। 

নিজের এই নতুন কাজ সম্পর্কে রমা বললেন, ‘প্রজেক্টটা আমার বেশ ভালো লেগেছে। ফোক গান বা লোকসঙ্গীতের অসামান‍্য ভাণ্ডার থেকে নেওয়া গানগুলোও দারুণ। এখন চলছে ভয়েসের কাজ। এ মাসেই ভয়েস দেওয়া শেষ হয়ে যাবে আশা করছি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে ভিডিও হবে গানগুলোর।’

গানের পাশাপাশি সাংবাদিকতা পেশা নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন রমা। তিনি বললেন, “বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলী নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো ‘বাংলাদেশ ট্রেন্ডিং’ ও ‘বিবিসি প্রবাহ’ নিয়মিত চ‍্যানেল আই’তে প্রচার হচ্ছে।”

পেশাগত জীবনে কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। গেল ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হয়। ভারতের এই সম্মানজনক অ্যাওয়ার্ড আয়োজনটি ২০০০ সাল থেকেই হয়ে আসছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯, ২০২২ ও ২০২৩ সালের আয়োজনে ‘টেলি সিনে অ্যাওয়ার্ডস’-এর মাধ‍্যমে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়েছে। তাদের মধ‍্যে রয়েছেন- বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী ও অভিনেতা আফজাল হোসেন, কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা