× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে ধরা পড়ল সাইফের হামলাকারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ২০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে ধরা পড়ল বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে বান্দ্রা স্টেশন থেকে ওই দুষ্কৃতিকে আটক করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকেই ওই যুবককে চিহ্নিত করেছে পুলিশ। বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী। কিন্তু পুলিশ তাকে হাতে-নাতে ধরে ফেলেন। পরে তাকে বান্দ্রা থানায় নেওয়া হয়।

বুধবার রাতে নিজের বাড়িতেই ছুরিকাঘাত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ছয়বার ছুরির কোপ মারা হয় তাকে। গুরুতর জখম হন সাইফ। হাতে, ঘাড়ে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন সাইফ।

এদিকে, সইফের ওপরে হামলার পরই পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যায় হামলাকারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাকে। ওই ছবি দেখেই হামলাকারীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় অভিযুক্ত যুবককে ইতস্তত অবস্থায় ঘুরাঘুরি করতে দেখা যায়। সম্ভবত প্রথম লোকাল ধরেই পালানোর পরিকল্পনা ছিল তার। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তা মুম্বাই পুলিশের নজরে আসে, পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। 

জানা গেছে, আততায়ী সাইফের ঘরে নয়, তার ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাকে ইশারা চুপ করতে বলে হামলাকারী। দাবি করে ১ কোটি টাকার। পরিচারিকা তাকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সাইফের ওপরে ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপ মারে। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নিজের পোশাকও বদল করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা