× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দফায় পেছাল অস্কার মনোনয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৩ এএম

দ্বিতীয় দফায় পেছাল অস্কার মনোনয়ন

সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের দাবানলের গতি কমছে না; এ পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী অ্যাকাডেমি ২৩ জানুয়ারি অস্কারের মনোনয়ন প্রকাশের তারিখ ঠিক করেছে।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কারের জন্য সিনেমার তালিকা এবং নির্মাতা ও পাত্রপাত্রীদের নাম জুরিরা ঠিক করে থাকেন বছরের শুরুতে। কিন্তু যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের আগুন এবার বাদ সেধেছে এ কাজে।

অ্যাকাডেমির সিইও বিল ক্রামার এবং প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আগুনের প্রভাবে আমাদের চলচ্চিত্র ও শিল্প-সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অ্যাকাডেমি সব সময়ই চলচ্চিত্রশিল্পের সঙ্গে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আছে এবং আমরা বিপর্যয় মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাই আমরা মনে করি আমাদের ভোটের সময় বাড়ানো প্রয়োজন। তাই আমাদের মনোনয়ন ঘোষণার তারিখ পরিবর্তন করা হয়েছে।’

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২ মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর হবে। ওই তারিখ ধরে ১৭ জানুয়ারি অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার কথা ছিল। ৭ জানুয়ারি দাবানল শুরু হয়ে ভয়াবহ মাত্রায় পৌঁছালে প্রথম দফায় মনোনয়ন ঘোষণা দুই দিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়। এখন ২৩ জানুয়ারি মনোনয়ন ঘোষণা সামনে রেখে অ্যাকাডেমির সদস্যদের ভোটদানের শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৪ জানুয়ারি।

পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এ আয়োজনে। ১২ জানুয়ারি এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা