× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তি পাচ্ছে ‘মেড ইন চিটাগং’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৬:৫০ পিএম

এবার ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তি পাচ্ছে ‘মেড ইন চিটাগং’

জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া ও ছোটপর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষ অভিনীত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘মেড ইন চিটাগং’ মুক্তি পেয়েছে। ছবিটি ভালোই দর্শক সাড়া পেয়েছে। সিনেমাটি গত ১৮ নভেম্বর চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল ও সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পায়। ‘মেড ইন চিটাগং’ এবার চট্টগ্রামের পর রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে মুক্তি পেতে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ‘মেড ইন চিটাগং’- সিনেমাটির প্ল্যাটফর্ম প্রডিউসার বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান।

হাসিবুল হাসান বলেন, চট্টগ্রামে এখনও চলছে ছবিটি। দুই সপ্তাহ ধরে চলা মানে অনেক বড় ব্যাপার। আমাদের ছবি এখনও হাউজফুল। চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ির হলগুলো বন্ধ ছিল, এখন সেটি চালু করছে। আগামী সপ্তাহ (২ ডিসেম্বর) থেকে ওই হলগুলোতেও ‘মেড ইন চিটাগং’ চলবে।

সিনেমাটি নিয়ে কী পরিকল্পনা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) ও ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) মুক্তি পাবে ‘মেড ইন চিটাগং’। এ ছাড়াও নারায়ণগঞ্জের জয় সিনেমাসেও দেখা যাবে সিনেমাটি। এরপর এটি ২০২৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের বাইরে যাবে।

সিনেমাটির নায়ক জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া বলেন, ‘ইতোমধ্যেই সিনেমাটি চট্টগ্রামের দর্শকদের কাছে বেশ সাড়া ফেলেছে। এর মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পেরে আমরা খুবই গর্বিত। চট্টগ্রামের দর্শকদের পর এবার ঢাকা ও নারায়ণগঞ্জে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি।’

‘মেড ইন চিটাগং’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। কমেডি ঘরানার এ সিনেমাটিতে উঠে এসেছে মেজবান, জব্বারের বলীখেলা কিংবা বেলা বিস্কুটের প্রেম নিয়ে হাস্যরসে ভরপুর চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি।

পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ ছাড়াও এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, নাসির উদ্দিন খানসহ আরও অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা