× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ০৯:৫০ এএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫ ১০:৩১ এএম

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি ও তার বাবা সিরাজ উদ্দিন চৌধুরী

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি ও তার বাবা সিরাজ উদ্দিন চৌধুরী

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১২ জানুয়ারি) রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

রাফির বন্ধু সাব্বির আহমেদ সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আংকেলকে (সিরাজ উদ্দিন চৌধুরী) সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন সিরাজ উদ্দিন চৌধুরী। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অবনতি হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, রাফির পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘পোড়ামন ২’। এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা