× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করে লোকসানের মুখে ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৩:৪৬ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৫:০৩ পিএম

বিয়ে করে লোকসানের মুখে ভিকি-ক্যাটরিনা!

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর বেশ ভালই যাচ্ছে তাদের সংসার জীবন। তবে সম্প্রতি মোটা অঙ্কের আর্থিক লোকসানের কবলে পড়েছেন এ দুই তারকা। দুটি পণ্যের শুভেচ্ছা দূত থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ তারকা দম্পতিকে। ধারণা করা হচ্ছে, বিয়ের পর ফেস ভেল্যু কমে গেছে এই দম্পতির। তাই তাদের সঙ্গে চুক্তি বাতিল করছেন অনেক প্রতিষ্ঠান। 

জানা গেছে, দীর্ঘদিন একটি পানীয় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন ক্যাটরিনা। হঠাৎ তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে। তার পরিবর্তে শোবিজ অঙ্গনের আরেক জনপ্রিয় নায়িকা কিয়ারা আদভানিকে নেওয়ার কথা ভাবছেন ব্র্যান্ডটির সংশ্লিষ্টরা।

এদিকে একটি বড় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত পদ থেকে ভিকিকে সরিয়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে যুক্ত করছেন কোম্পানিটি। এতে প্রায় বাংলাদেশি টাকায় ১১ কোটির আর্থিক লোকসানের কবলে পড়েছেন ভিকি-ক্যাটরিনা। একটি বিজ্ঞাপনের জন্য ভিকি ৫ কোটি এবং ক্যাটরিনা ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা গেছে। সেই আয় তাদের বন্ধ হতে চললো।

তবে সিনেমিার জনপ্রিয়তায় ভাটা পড়েনি ভিকি-ক্যাটরিনার। দুজনেই কাজ করে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি জানা গেছে, তামিল অভিনেতা বিজয় দেবারকোন্ডার একটি সিনেমা ভিকির হাতে এসেছে। ‘লাইগার’ ছবিতে বিজয়ের ভরাডুবি দেখে প্রযোজকরা ভিকিকে নিতে চাইছেন। তাই বিজয়ের সঙ্গে চুক্তি না করে ক্যাটের স্বামীর উপরই ভরসা রাখতে যাচ্ছেন তারা।

এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ভিকির অভিনীত সিনেমা ‘গোবিন্দা মেরা নাম’। এতে তার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি ও ভূমি পেনডেকারকে। ছবিটির আইটেম গানটি এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

অন্যদিকে বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত রয়েছেন ‘টাইগার-থ্রি’ এবং ‘মেরি ক্রিসমাস’র সিনেমার শুটিং নিয়ে। এ ছাড়া নতুন একটি ব্যবসার সঙ্গেও যুক্ত হচ্ছেন অভিনেত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা