বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৪:৩৫ পিএম
প্রীতি জিনতা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরটি গত ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এখনও তা আনা সম্ভব হয়নি। একের পর এক এলাকা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
বিনোদন জগতের অনেক তারকার বাড়ি এই আগুনে পুড়ে গেছে, যার মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানিয়েছেন।
শুরুতেই প্রীতি লিখেছেন, ‘আমি কখনই ভাবিনি এমন একটি দিন দেখতে পাব। লস অ্যাঞ্জেলস শহরটি আগুনে জ্বলছে। আমাদের আশপাশের এলাকাগুলো ধ্বংস হয়ে গেছে। এখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা নিরাপদে আছি। কিন্তু আগুনের ঝরে আমি কখনও ভাবিনি বাঁচব। এমন মুহূর্তের সম্মুখীন হয়েছি।’
This is so heartbreaking & scary cuz this fire is so close to us???? Hope the winds calm down so there is not more devastation. Please pray for all the people that have lost their homes & have been displaced from Palisades & other parts of California ???????? https://t.co/Nb9Rc3H9VW
— Preity G Zinta (@realpreityzinta) January 8, 2025
এরপর খানকার ভয়ংকর দৃশ্যের কথা শেয়ার করে প্রীতি আরও লিখেছেন, ‘গোটা এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আকাশে বরফের মতো ছাই উড়ছে। বাতাসের বেগ অনেক বেশি। আমার সন্তান ও আত্মীয়দের নিয়ে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হয়েছে। বাড়ি পুড়ে গেছে। চারপাশের ধ্বংসলীলায় আমি মর্মাহত এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এখন পর্যন্ত নিরাপদ। যারা বাস্তুচ্যুত এবং এই আগুনে সবকিছু হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। আশা করি শীঘ্রই বাতাস কমে যাবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে। সবাই নিরাপদে থাকুন।’ অনুমান করা হচ্ছে, আগুনে এখন পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। আগুনে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। ইতিমধ্যে হলিউডের বহু তারকার বাড়ি পুড়ে গেছে।