× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপাকে তৃপ্তি তৃপ্তি দিমরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮ পিএম

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরি। গেল বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয়েছে তাকে নিয়েই। চর্চায় ছিলেন তৃপ্তি দিমরি। আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘অ্যানিমেল’ দিয়েই মূলত লাইমলাইটে আসেন। এতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বিতর্কের কেন্দ্রেও আসেন এ অভিনেত্রী।

এবার সে দৃশ্যই তার জীবনে কাল হয়ে দাঁড়াল। ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক-তৃপ্তির রোমান্স দেখেছে দর্শক। এ সিনেমার পর ‘আশিকি ৩’ দিয়ে ফের জুটি বাঁধার কথা ছিল। কিন্তু বলিপাড়ায় নতুন গুঞ্জন, এ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। অ্যানিমেল সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্যই নাকি কার্তিক অভিনীত এ ছবি থেকে বাদ পড়েছেন তিনি।

নির্মাতারা স্পষ্ট অনুভব করেছেন বর্তমানে তৃপ্তির যা ইমেজ তাতে বিশুদ্ধ প্রেমের গল্পে তিনি খাপ খাবেন না। আশিকি ৩ সিনেমার নায়িকা হওয়ার মৌলিক প্রয়োজনীয়তা হলো স্বচ্ছ ইমেজ। সম্প্রতি তৃপ্তি দিমরি যেসব সিনেমায় অভিনয় করেছেন তাতে তিনি এ সিনেমার নায়িকা হওয়ার জন্য যথার্থ নন। এ যুক্তি মেনে নেটিজেনরা এখন নীতেশ তিওয়ারির পরবর্তী সিনেমা রামায়ণে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের কাস্টিং নিয়েও প্রশ্ন তুলছেন।

আশিকি ৩ থেকে তৃপ্তির বাদ যাওয়ার পরই নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে। তবে এখনও কারও নাম চূড়ান্ত হয়নি। তবে কার্তিকের সঙ্গে শর্বরী এ ছবিতে জুটি বাঁধতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা