প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭ পিএম
কেনি ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সুরি
মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট। বিতর্ক সৃষ্টি করতে যেন ওস্তাদ তিনি। একের পর এক বিতর্কে নাম লেখানো এখন নিত্যদিনের কাজ হয়ে উঠেছে বলা যায়। কখনও নাম পরিবর্তন করে, কখনও নিতম্ব প্রদর্শন করে, কখনও রাস্তায় নগ্ন হেঁটে নেটিজনদের বিতর্কের খোরাক জোগান তিনি। এবার স্ত্রীর গোসলের নগ্ন ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে নতুন বিতর্কে জড়ালেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। বাথটাবে স্নানরত অবস্থায় স্ত্রী বিয়াঙ্কা সেন্সুরির নগ্ন ভিডিওটি করেছিলেন তিনি। আর সেই ভিডিও পোস্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি বিয়াঙ্কার জন্মদিন ছিল। সেদিনই বাথটাবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা। ভিডিওটি দেখে নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সে সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট। এর আগে নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য নিন্দার মুখে পড়েছিলেন কেনি ওয়েস্ট।
২০২৩ সালে আবার ইতালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন অনুরাগীরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল। মার্কিন এ শিল্পী একসময় নিজের নাম বদলে নতুন নাম রাখেন ‘ইয়ে’। যদিও পৃথিবীজুড়ে ভক্তদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্টই রয়ে গেছেন। কেনি একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীতশিল্পীর খেতাব পেয়েছিলেন।
তবে বিতর্কের পাতায় কেনির নাম আগেও একাধিকবার এসেছে। ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। এজন্য খেসারতও দিতে হয়েছে। কেনির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছিলেন ইলন। এর আগে আলোচিত মডেল ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। ২০২৩ সালের জানুয়ারিতে জানা যায় ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি। এরপর বিচ্ছেদ হয় দুজনের।