× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে  অর্ণব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৬ এএম

শায়ান চৌধুরী অর্ণব

শায়ান চৌধুরী অর্ণব

শায়ান চৌধুরী অর্ণব। দেশের মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় সংগীতশিল্পী। গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সে গান তুলে নেন কণ্ঠে। গানের বাইরে চিত্রশিল্পী হিসেবেও ভালো সুনাম রয়েছে তার। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

‘হোক কলরব’ নামের গীতিকবিতার বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। জানা গেছে, অর্ণবের সুর করা গানগুলো স্থান পেয়েছে এতে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদ।

বইটি নিয়ে অর্ণব বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় আসছে আমার সুর করা গানের বই হোক কলরব।’

বইটি সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, ‘একজন শিল্পীকে আলাদা করে তার বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তার জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে। বইটির দাম ৩৫০ টাকা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বইয়ের প্রি-বুকিং।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা