× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করলেন তাহসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫ ১০:১৯ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫ ১০:৫০ এএম

নবপরিণীতা স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান। ছবি : সংগৃহীত

নবপরিণীতা স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তাহসান। ছবি : সংগৃহীত

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সেখানেই রোজা’স ব্রাইডাল মেকওভার নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন।

এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।

তাহসানের এ নতুন জীবনের খবর জানার পর সমাজমাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে এক কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালের ৪ অক্টোবর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা