× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে সেরাকণ্ঠ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৮:৪০ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৯:০৬ পিএম

শুরু হচ্ছে সেরাকণ্ঠ

শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ। এবার আসরটির সপ্তম সিজন বসবে। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে বিভাগ ও তারিখ চ্যানেল আইয়ের পর্দায় ঘোষণা করা হবে। এবার বিচারক প্যানেলে থাকছে তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। 

এ ছাড়া প্রাথমিক অডিশন রাউন্ড থেকেই এবার সেরাকণ্ঠে থাকবে নানা চমক। ২৯ নভেম্বর সেরাকণ্ঠ সিজন-৭ ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চ্যানেল আই কার্যালয়ে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সভাপতি উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশন মিসেস শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেননি।

ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিরতির পর অনেক অনেক চমক নিয়ে আসছে চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭। এর সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং যারা আগামী সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবে, তাদের জন্যও আগাম অভিনন্দন।’

এবার সেরাকণ্ঠের সঙ্গে থাকছে ঐক্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির হয়ে শাহীন আকতার রেনী বলেন, ‘এই ধরনের একটি বৃহত্তর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা ঐক্য ফাউন্ডেশন নিজেদেরকে অনেক বেশি সম্মানিত মনে করছি। আশা করছি আমাদের এ বন্ধন আরও দৃঢ় হবে।’

রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায়, তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের সেরাকণ্ঠটি হবে বেশ চমকপ্রদ।’

রেজওয়ানা চৌধুরী বলেন, ‘সেরাকণ্ঠের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে; আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে আমার নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।’

‘সেরাকণ্ঠ সিজন-৭’ উপস্থাপনা করবেন মারিয়া নূর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা