× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রত্যয়ে সাফা কবির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১০:৫৪ এএম

সাফা কবির

সাফা কবির

পুরোনো বছরের ধারাবাহিকতায় নতুন বছরটা নতুন প্রত্যয়ে শুরু করতে চান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ২০২৪ জুড়ে নানামাত্রিক এক্সপেরিমেন্টাল কাজ দিয়ে আলোচনায়ও ছিলেন তিনি। বছর শেষে পেয়েছেন সিজেএফবি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার। নতুন বছরেও নতুন প্রত্যয় নিয়ে শুরু করতে চান সাফা। এ বছরও গল্পপ্রধান কাজকে প্রাধান্য দিতে চান। শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও।

নতুন বছর নিয়ে কীরকম পরিকল্পনা করেছেন, জানতে চাইলে সাফা কবির বলেন, ‘নতুন বছরে আরও গল্পপ্রধান কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই। আমি সব সময় মনে করি, গল্পই হচ্ছে আসল হিরো। কিন্তু এমন শক্তিশালী গল্পের দেখা ইদানীং কম পাচ্ছি। এজন্য নিজের কিছু গল্প পছন্দ রয়েছে, সেগুলোকে ফিকশনে তুলে আনব।’

এ বছরই সিনেমায় অভিষেক ঘটতে পারে সাফা কবিরের। অনেক দিন থেকেই অফার এলেও ভালো গল্পের অপেক্ষায় এখনও বড়পর্দায় পা রাখেননি ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। সিনেমায় কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক আগেই সিনেমায় আসার ইচ্ছা রয়েছে। কিন্তু আমার কাছে ভালো গল্প এবং পরিচালকের কল এখনও আসেনি। অপেক্ষায় আছি, যখন সবকিছুর একটা সঠিক টাইমিং হবে আর আমি বড়পর্দায় আসব।’

ভালো গল্প নিয়ে সব সময় জোর দিতে দেখা গেছে সাফা কবিরকে। অন্যের গল্প পছন্দ না হওয়ায় নিজেই অনেক নাটকের গল্প লিখেছেন। 

সাফার ভাষ্য, আমার কাছে কোনো ভালো গল্পের কাজ আসছে না। এজন্য এ বছর চিন্তা আছে নিজের গল্পে ফোকাস দেওয়ার। আমি আগেও আমার নিজের গল্পে কাজ করেছি। আমার কাছে কিছু ভালো গল্প আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। এর বাইরে যদি অন্য কারও ভালো গল্প পাই তাহলে সেটাও করব। 

তিনি আরও বলেন, ‘দেশে এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। আমি নিজেও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হব। ২০২৫ সালে নিজের একটি ক্লথিং ব্র্যান্ড লঞ্চ করতে চাই।’

এরপর নিজের বিয়ে নিয়েও জানালেন নতুন পরিকল্পনা। বললেন, ‘আমার বিয়ে নিয়ে সবাই এত এত চিন্তিত মনে হচ্ছে, এ বছর বিয়েটা করে ফেলা উচিত, হাহাহা।’

এদিকে গেল বছরের শেষান্তে ‘পারুল’ নাটকের জন্য সিজেএফবির সেরা অভিনেত্রীর পুরস্কার 

জেতেন সাফা কবির। এই পুরস্কার তাকে নতুনভাবে আরও বেশি এক্সপেরিমেন্টাল চরিত্র করতে অনুপ্রাণিত করছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা