× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গমাতার জন্মদিনে অবন্তীর দুই গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২ ১৪:২৯ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২২ ১৪:৫৯ পিএম

বঙ্গমাতার জন্মদিনে অবন্তীর দুই গান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে সংগীতশিল্পী অবন্তী সিঁথির কণ্ঠে গাওয়া ‘বঙ্গমাতা’ এবং ‘আমাদের বঙ্গমাতা’ শিরোনামে দুটি গান আজ মুক্তি পাবে।

‘সুজন হাজং অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাওয়া ‘আমাদের বঙ্গমাতা’ গানটি লিখেছেন নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং। গানটির সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে বলেও জানান অবন্তী সিঁথি।

গানটি প্রসঙ্গে অবন্তী বলেন, আমার সৌভাগ্য যে আমি বঙ্গমাতাকে নিয়ে গান গাইতে পেরেছি। আমি কৃতজ্ঞ সুজন হাজং দাদা ও সুমন কল্যাণ দাদার কাছে। দুজনই আমার ওপর আস্থা রেখেছেন। গানের কথা ও সুর ভীষণ আবেগী এবং হৃদয় ছুঁয়ে যাওয়ারই মতো। গানটি গেয়ে আমি ভীষণ তৃপ্ত। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।

সুজন হাজং বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা গ্রন্থে বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে লেখা এ গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।

প্রবা/টিএম/ এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা