× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে ‘টাইটানিক’ থেকে বাদ পড়তে যাচ্ছিলেন ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৩:০২ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২২ ১৪:৫০ পিএম

যে কারণে ‘টাইটানিক’ থেকে বাদ পড়তে যাচ্ছিলেন ডিক্যাপ্রিও

পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের গল্প এটি। সেই স্বপ্নের জাহাজে উঠেছিলেন বলেই অভিনয় জীবনে তিনি এখন তুমুল জনপ্রিয় একজন অভিনেতা। একটি সিনেমায় অভিনয় করেই জানান দিয়েছিলেন নিজের সামর্থ্যের।

বলা হচ্ছে ‘টাইটানিক’ সিনেমা ও এর অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর কথা। এই ছবিতে জ্যাক চরিত্রে অভিনয় করে রাইজিংস্টার হিসেবে যাত্রা করে হয়ে ওঠেন হলিউডের মেগাস্টার। 

আর সিনেমা ‘টাইটানিক’ হয়ে গেল সর্বকালের সেরা দশটি সিনেমার একটি।

‘টাইটানিক’ দিয়ে পুরো বিশ্বে খ্যাতি পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সফলতা আর প্রশংসায় হলিউডের বাতাসে ভাসতে থাকে তার নাম। কিন্তু মজার বিষয় হলো সেই ‘জ্যাক’ চরিত্রটি হারাতে বসেছিলেন অভিনেতা। নির্মাতা জেমস ক্যামেরন হলিউডভিত্তিক গণমাধ্যমে সম্প্রতি এমনটাই জানিয়েছেন।

‘দ্য সান ডেইলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘আমার মনে আছে, লিওর সঙ্গে মিটিং ছিল। এরপর লিওর স্ক্রিন টেস্ট। মিটিংটা মজার ছিল। আমি আমার কনফারেন্স রুমে বসে অভিনেতার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু চারপাশে তাকিয়ে দেখি অফিসের সব নারী সেখানে উপস্থিত। এক্সিকিউটিভ প্রডিউসার এসেছেন বুঝলাম, কিন্তু অ্যাকাউন্টেন্টের কাজ কী সেখানে! তারা সবাই আসলে লিওর সঙ্গে দেখা করতে এসেছিলেন। খুবই মজার ছিল বিষয়টা। তাদের দেখেই আমার উত্তর পেয়ে গিয়েছিলাম।’

নির্মাতা আরও বলেন, ‘লিও সবার মন জয় করে নিয়েছিলেন প্রথম মিটিংয়েই। তবুও স্ক্রিন টেস্টের বিষয়টি থেকেই যায়, কারণ নায়িকা কেট উইন্সলেটের সঙ্গে তার রসায়নের বিষয় থাকে। তাই তিনি যতই মন কাড়ুন না কেন, আমাদের নিজেদের কাজটা নিয়ম মেনেই করতে হয়। আমরা সেটাই করার সিদ্ধান্ত নেই। লিও অডিশন দেয়।’

ক্যামেরন বলেন, ‘প্রথম মিটিংয়ের দুই দিন পরে লিও আসেন। ভিডিও রেকর্ডের ক্যামেরা সেট করে রেখেছিলাম। অভিনেতা জানতেন না যে তার স্ক্রিন টেস্ট হবে। তিনি ভেবেছিলেন নায়িকার সঙ্গে মিটিংয়ের জন্য ডেকেছি তাকে। তাকে বললাম, আমি পাশের রুমে থাকব। কিছু সংলাপ লেখা থাকবে। সেগুলো পড়তে হবে। তখন লিও বললেন, আপনি বলতে চাইছেন আমাকে পড়তে হবে? আমি বললাম, হ্যাঁ। লিও বললেন, আমি পড়ি না। আমি তার সঙ্গে হ্যান্ডশেক করে বললাম, আসার জন্য ধন্যবাদ।’

পরিচালকের আচরণে লিও বুঝতে পারেন স্ক্রিন টেস্টে সহযোগিতা না করলে তাকে ‘টাইটানিক’ সিনেমাটি হারাতে হবে। এরপর অভিনেতা নিজে থেকেই বলেন, ‘আপনি বলতে চাইছেন আমি যদি না পড়ি তাহলে আমি চরিত্রটি পাব না?’ এরপর নির্মাতা অভিনেতাকে বুঝিয়ে বলেন, ‘এই বড় সিনেমাটি তৈরি করতে আমার জীবনের দুটি বছর খরচ হবে। এর মাঝে আপনি হয়তো পাঁচটি কাজ করে ফেলবেন। আমাকে পোস্ট প্রোডাকশনের কাজ করতে হবে, সব সামলাতে হবে। তাহলে আমি কেন এই কাজে হেলাফেলা করব? আমি চরিত্র নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে চাই না। তাই আপনি যদি না পড়েন, তাহলে চরিত্রটি পাবেন না।’

পরিচালকের কথা শুনে কিছুটা সময় চুপ থাকেন লিও। পরে স্ক্রিন টেস্টে সহযোগিতা করেন তিনি। পরিচালককে অবাক করে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন ‘জ্যাক’। দর্শকদের উপহার দেন একটি কালজয়ী সিনেমা। নিজেকে নিয়ে যান অভিনয়ের অনন্য এক উচ্চতায়। 

আর হলিউড পায় সর্বকালের সেরা এক জুটি জ্যাক আর রোজকে। যেখানে লিওর সঙ্গে ‘রোজ’ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট। সিনেমাটি আয় করে নেয় রেকর্ড ২.২ বিলিয়ন ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা