× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলের গল্প নিয়ে আসছেন এবিএম সুমন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:৩০ এএম

‘উপকূল’ ফিকশনের একটি দৃশ্যে এবিএম সুমন

‘উপকূল’ ফিকশনের একটি দৃশ্যে এবিএম সুমন

ঢাকা অ্যাটাকে পুলিশ অফিসার, অন্তর্জালে চৌকস গোয়েন্দা ও ‘এমআর-নাইন : ডু অর ডাই’ সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। মোটামুটি সব চরিত্রে স্ক্রিনে এসে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রমাণ দিয়েছেন নিজের অভিনয় গুণের। বলছিলাম ঢালিউডের নায়ক এবিএম সুমনের কথা। দেশের সিনেমা জগতে যে কয়েকজন সুদর্শন নায়ক রয়েছেন তাদের অন্যতম সুমন। বেশিরভাগ ছবিতেই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা হিসেবে অভিনয় করে প্রমাণ করেছেন নিজেকে, পেয়েছেন জনপ্রিয়তাও।

এবার নতুন করে আবারও পুলিশের চরিত্রে হাজির হচ্ছেন সুমন। এবার আর গোয়েন্দা অফিসার হিসেবে নয়, পর্দায় আসছেন কোস্ট গার্ডের অপারেশন অফিসার হয়ে। জানা গেছে, ‘উপকূল’ শিরোনামের একটি ফিকশনে দেশের উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী কোস্ট কার্ডের অপারেশন অফিসার হয়ে প্রেক্ষাগৃহে আসছেন তিনি।

দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনীর গৌরবগাথা সব গল্প উঠে আসছে ‘উপকূল’ ফিকশনে। এটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। ভোলা ও মোংলার বিভিন্ন লোকেশনে এর শুটিং চলছে।

নির্মাতা জানান, দেশের প্রায় সব উপকূলীয় অঞ্চলে সিনেমাটির শুটিং হবে। আগামী ফেব্রুয়ারিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দিন উপলক্ষে এটি মুক্তি পাবে।

আবু হায়াত মাহমুদের কথায়, ‘ফিকশন হলেও একেবারে সিনেমার মতো করে শুটিং করছি। সুমনসহ আরও কয়েকজন শিল্পী এতে অভিনয় করছেন। কয়েকটি চরিত্র ঘিরে এর গল্প সাজানো হয়েছে। এই প্রথম বিশ্ববাসী দেখতে পাবেন বাংলাদেশের কোস্ট গার্ডরা উপকূলকে কীভাবে সুরক্ষিত রাখছেন।’

নির্মাতা আরও জানান, গল্পের মধ্যে কোস্ট গার্ডের সমুদ্রে অপারেশন, উদ্ধারকার্য, সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক ও আবেগÑ সবকিছুই সিনেমার মতো তুলে আনা হচ্ছে।

কাজটি প্রসঙ্গে অভিনেতা এবিএম সুমন বলেন, ‘কোস্ট গার্ড মূলত প্যারা-মিলিটারি ফোর্স। সুন্দরবনে দস্যু ধরা, সমুদ্র প্যাট্রলের জাহাজ, নদীতে জেলেদের নিরাপত্তা, জলদস্যু বা চোরাচালান সবকিছুর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে তারা। এর পাশাপাশি তারা দেশের প্রয়োজনে কাজ করতে সবসময় প্রস্তুত। এই বাহিনী সব সময় ছিল, কিন্তু বেশি এক্সপোজ হয়নি। এই প্রথমবার ফিকশনালভাবে তাদের তুলে ধরা হচ্ছে। তাদের রিপ্রেজেন্ট করতে পেরে আনন্দিত লাগছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা