× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাড়পত্র পেল ‘প্রিয় মালতী’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৮ এএম

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সেন্সর পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। বোর্ড সদস্যরা ছবিটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত। সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈন উদ্দীন।

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রিয় মালতী। সেন্সর সার্টিফিকেট পাওয়ায় সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা নেই।

প্রিয় মালতী কেন্দ্রীয় অর্থাৎ নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। জীবন ঘনিষ্ঠ গল্পে নির্মিত ছবিটিতে তাকে দেখা যাবে নিম্নমধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে।

প্রিয় মালতী প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমায় মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।

প্রিয় মালতী মেহজাবীন অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সাবা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় দেখানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা