× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে গানে ফিরলো বিশ বছর আগের সেই প্রেম ও আবেগ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৫:২৫ পিএম

গানে গানে ফিরলো বিশ বছর আগের সেই প্রেম ও আবেগ

কেটে গেছে বিশ বছর। গানের তৃতীয় স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছিলেন জেনিফার লোপেজ। নাম ছিল ‘দিস ইজ মি...দেন’। তখন তার প্রেমিক ছিলেন ‘ব্যাটম্যান’ তারকা বেন অ্যাফ্লেক। সেই অ্যালবামের প্রেরণাতেও ছিলেন লোপেজের প্রেমিক। মাঝখানে দুজনের জীবনে আসে বিচ্ছেদ। সাময়িক সেই বিচ্ছেদ কাটিয়ে আবারও দুজন এক হয়েছেন।

জীবনে ফিরে এসেছে সেই ফেলে আসা দিনগুলো। ফিরেছে সেইসব উচ্ছ্বাস ও উদযাপন। আবারও লোপেজ গানে ফিরিয়ে আনলেন সেই বিশ বছরকে। ২৫ নভেম্বর তিনি নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। নাম রেখেছেন আগেরটির সঙ্গে মিল রেখে ‘দিস ইস মি...নাউ’।

ইনস্টাগ্রামে জেনিফার লোপেজ জানিয়েছেন, ‘দিস ইজ মি দেন’ অ্যালবামের দুই দশক পূর্তি উপলক্ষে নতুন অ্যালবাম আসছে তার। তিনি লিখেছেন, ‘সব অ্যালবামই আমার কাছে বিশেষ কিছু। কিন্তু ‘দিস ইজ মি...’ সবচেয়ে পছন্দের।’ 

এবার তার রেশ নিয়েই নতুন অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এরমধ্য দিয়ে আট বছর পর জেনিফার লোপেজের নতুন অ্যালবাম মুক্তি পাচ্ছে। এটি বাজারে আসবে আগামী বছর। তার আগে ভক্তদের জন্য অ্যালবামের একটি গান উপহার হিসেবে প্রকাশ করেছেন। 

গানটির শিরোনাম ‘ডিয়ার বেন পিটি টু’। নাম দেখেই বোঝা যাচ্ছে, স্বামী বেনকে নিয়েই গানটি তৈরি করেছেন জেলো। গানটির কথায় বেনের প্রতি সব ভালোবাসা যেন নিংড়ে দিয়েছেন। 

এদিকে দীর্ঘ বিরতির পর নতুন গান পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত গায়িকার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘তুমি জানো আমরা কী চাই।’ আরেকজন লিখেছেন, ‘দুর্দান্ত একটা গান।’

জানা গেছে, ‘দিস ইস মি...নাউ’ অ্যালবামে গান থাকবে ১৩টি। গানগুলোতে উঠে এসেছে বেনের প্রতি লোপেজের ভালোবাসা। 

প্রসঙ্গত, সেই ২০০১ সালের ডিসেম্বরে একটি সিনেমার শুটিং সেটে বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের পরিচয়। ছবিটি বক্স অফিসে ফ্লপ করলেও বেন ও লোপেজের প্রেম জমে ওঠে। তখন হলিউডে অন্যতম আলোচনার বিষয় ছিল তাঁদের প্রেম। ২০০২ সালের নভেম্বরে বাগদানের পর ছিল কেবল বিয়ের অপেক্ষা। কিন্তু সবাইকে অবাক করে বিয়ে স্থগিত করেন দুই তারকা। ২০০৪ সালের জানুয়ারিতে জানা যায়, বাগদান ভেঙে গেছে তাঁদের। এরপর ২০২১ সালের এপ্রিলে শোনা যায় পুরোনো প্রেমিকা জেনিফার লোপেজের কাছে ফিরেছেন বেন। জুলাইয়ে প্রেমের খবর নিশ্চিত করেন এ জুটি। এরপর চলতি বছরের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাগদানের ঘোষণা দেন তারা। গত জুলাইয়ে হয়েছে তাঁদের বিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা