× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কালচারাল ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই আড়ং ডেইরি’ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ব্র্যাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪ ১৮:৩৬ পিএম

‘কালচারাল ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই আড়ং ডেইরি’ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ব্র্যাক

দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীলতা প্রদর্শনে ইভেন্ট বক্সের আয়োজনে এক ‘কালচারাল ফেস্ট’ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। রানার্স আপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর তৃতীয়স্থান অর্জন করে   বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‌‘কালচারাল ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই আড়ং ডেইরি’ নামে ইভেন্টটি অনুষ্ঠিত হয়। 

এতে চার বিষয়ের প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়গুলো হলো- নাচ, গান, মঞ্চাভিনয় ও ছবি আঁকা। বিচারক হিসাবে ছিলেন চার বিভাগের চার জন শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্ব। তারা হলেন- আহসান হাবিব নাসিম, ওয়াসেক মোত্তাকিনুর রহমান, এলিটা করিম এবং শামসুল আলম আজাদ। অনুষ্ঠানে দর্শক মাতায় দেশের পাঁচটি ব্যান্ড- ক্যালিপসো, তরুণ ব্যান্ড, কাকতাল, অ্যাভোয়েড রাফা ও শিরোনামহীন। 

 

এবারের আয়োজন নিয়ে ইভেন্ট বক্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শারমিন রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হল এমন একটি মঞ্চ তৈরি করা যেখানে তরুণদের উজ্জ্বল প্রতিভা বিকশিত হতে পারে, যেন তাদের সৃজনশীলতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি এই ধরনের ইভেন্ট দেশের সাংস্কৃতিক ঐক্য ও ঐতিহ্য প্রতিফলিত হবে। আমি পার্টনার ও সমর্থকদের ইভেন্টটিকে প্রাণবন্ত করতে দেখে রোমাঞ্চিত’।

ইভেন্ট বক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন, ‘কালচারাল ফেস্ট ২.০ শুধুমাত্র একটি ইভেন্ট নয় বরং তরুণদের জন্য তাদের সৃজনশীলতা ও আবেগ প্রকাশের প্ল্যাটফর্ম। আমরা গর্বিত বিশ্ববিদ্যালয় থেকে এতো উজ্জ্বল প্রতিভা এবং সময়ের সবচেয়ে জনপ্রিয় কিছু ব্যান্ড একসঙ্গে আনতে পেরে’।

ইভেন্ট বক্সের সিএসও ওয়াহিদ ওহী অনুষ্ঠানের পেছনে সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন বলেন, ‘কালচারাল ফেস্ট ২.০ আমাদের অংশীদার ও তরুণদের আবেগকে একীভূত করে তোলে। একসঙ্গে আমাদের নাচ, গান, মঞ্চাভিনয় আর ছবি আঁকার অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি হয়’।

এই আয়োজনের স্পনসর গুলো হলো- আড়ং ডেইরি, পোলার আইসক্রিম, পুস্টি হ্যাপি টাইম, ফুডি, সানকুইক, ইউনিভার্সাল মেডিকেল, গেট্ সেট রক, ওয়াইল্ড ব্রু, টগি ফান ওয়ার্ল্ড, বঙ্গো ইফেক্ট, সোজু টুডে, হেডগিয়ার, গার্বেজম্যান, সহজ এবং এসএমএস প্রোডাকশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা