× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০ প্রেক্ষাগৃহে ‘দুলু মিয়া’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ০৮:২৫ এএম

দরদ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান

দরদ সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান

দেশের প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি হলে ‘দরদ’ মুক্তি পাবে। এ নিয়ে চলতি বছর শাকিবের তৃতীয় সিনেমা এটি। এর আগে গত দুই ঈদে ‘রাজকুমার’ ও ‘তুফান’ দুই সিনেমা দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন তিনি। দুটি ছবিই বিশ্বজুড়ে রেকর্ড আয় করে। এবার প্রায় চার বছর পর ঈদ ছাড়া মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। এছাড়াও অন্য একটি কারণে ‘দরদ’ নিয়ে আলোচনা বেশি হচ্ছে। কেননা শুধু কলকাতাই সীমাবদ্ধ না, শাকিবের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হতে যাচ্ছে এটি।

শাকিব খানের ছবি মুক্তি মানেই দেশের দর্শকদের কাছে উৎসব। গতকিছুদিন ধরে দরদের মুক্তি নিয়ে যে ধোঁয়াশা ছিল, গত রোববার ভারতের সিনেমা সমালোচক তরণ আদর্শের পোস্টে তা কেটে গিয়েছিল। আজ নির্মাতা অনন্য মামুন নিজেই জানালেন, অপেক্ষা শেষ। শুক্রবারেই প্রেক্ষাগৃহে দর্শকরা দেখতে পারবেন ‘দরদ’।

দরদ মুক্তি নিয়ে অনন্য মামুন বলেন, ‘দেশে এখন পর্যন্ত ‘দরদ’ সিনেমার প্রায় ৭০টি হল বুকিং হয়েছে এবং বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।’

সিনেমার মুক্তি নিয়ে এতদিন চূপ থাকার কারণও খোলাসা করেছেন নির্মাতা। সিনেমার মুক্তির আগে এর টিজার-ট্রেইলার সহ একের পর এক গান মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তিনি।

সিনেমান প্রচার নিয়ে পরিচালক বলেন, ‘দেশের পরিস্থিতি এখন অন্য রকম, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল না। আগের অবস্থার সাথে এখনকার সময় তুলনা করলে হবে না। তবুও আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি, কলকাতায় বড় করে প্রচারণা চলছে।’

প্রেমের গল্পের সঙ্গে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হবে ‘দরদ’। নির্মাতা মামুন সিনেমার গল্পের আভাস দিয়ে বলেন, ‘বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’

‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। ১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে।

বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা