× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজলিতে মজেছে ভারত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৪:৩৭ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম

বিজলিতে মজেছে ভারত

ভিকি কৌশল, ভূমি পেডনেকার ও কিয়ারা আদভানি অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘গোবিন্দ নাম মেরা’। সিনেমাটির পোস্টার প্রকাশ হওয়ার পর এবার মুক্তি দেওয়া হলো নতুন গান। নাম ‘বিজলি’। এ আইটেম গানটি প্রকাশের পর থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিজলিজ্বরে আক্রান্ত বলিউড।

২ মিনিট ৫৭ সেকেন্ডের গানটি এক দিনে ৮ মিলিয়ন দর্শক দেখেছেন। আর মন্তব্য পড়েছে প্রায় ৪৫ হাজার। গানের শুরুতেই দেখা যায় নিষিদ্ধ পল্লীতে সন্ধ্যা নেমে এসেছে। রাতের জলসার আয়োজন বসেছে। যেখানে নৃত্য পরিবেশনা করছেন কিয়ারা আদভানি। গানে কিয়ারা ছাড়া ভিকিকেও দেখা যায়। পরনে লাল শার্ট আর মাথায় রুমাল বেঁধে তিনি নাচছেন।

বিজলি গানটির সংগীত আয়োজন করেছেন শচিন জিগার। আর ভায়ুর লেখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন মিকা সিং. নেহা কক্কর ও শচিন।

সিনেমাটিতে গোবিন্দ ওয়াঘমারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ভূমি তার স্ত্রী গৌরী চরিত্রে অভিনয় করেছেন এবং কিয়ারা তার বান্ধবী সুকু চরিত্রে।

শশাঙ্ক খৈতান পরিচালিত সিনেমাটি একটি অদ্ভুত হত্যারহস্য নিয়ে নির্মিত বলে ধারণা করা হচ্ছে। এ ছবি দিয়ে আবারও বি-টাউনের আলোচনা নিজের দিকে কেড়ে নিয়েছেন কিয়ারা। একজন ভালো অভিনেত্রীর পাশাপাশি কিয়ারা যে নাচেও বেশ পটু তার প্রমাণ দিলেন এ গানের দৃশ্যে। কিয়ারার নাচ ও এক্সপ্রেশনের প্রশংসা চলছে সবখানে। আইটেম গার্ল হিসেবে বলাই যায়, উতরে গেলেন কিয়ারা আদভানি।

এদিকে ‘ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ’-এর পর করণ জোহরের ধর্ম প্রডাকশনের অধীনে ভিকির দ্বিতীয় সিনেমা এটি। প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’-এর পর ভিকির দ্বিতীয় ডিজিটাল মুক্তিপ্রাপ্ত সিনেমাও হতে যাচ্ছে এটি। ডিজিটাল প্ল্যাটফরম ডিজনি+হটস্টারে ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা