× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে লুৎফর-মার্সেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ০৯:৩৩ এএম

লুৎফর হাসান ও শাহরিয়ার মার্সেল

লুৎফর হাসান ও শাহরিয়ার মার্সেল

সাত গানের নতুন একটি প্রকল্প নিয়ে আসছেন গীতিকার, কণ্ঠশিল্পী ও সুরকার লুৎফর হাসান। এবার তার প্রকল্পে যুক্ত হয়েছেন সময়ের আলোচিত সংগীতায়োজক শাহরিয়ার মার্সেল। এরই মধ্যে কিছু গানের সুর ও সংগীতায়োজনের কাজও শেষ করেছেন তারা। বুড়িগঙ্গার হাওয়া, ঘরছাড়া, হইবা নাকো, কার ঘরেতে খিলসহ প্রতিটি গানের কথা লিখেছেন শিল্পী লুৎফর হাসান নিজে।

মার্সেলের সঙ্গে যৌথভাবে গানগুলোর সুর করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার মার্সেল। লুৎফর হাসানের কথায়, অ্যালবামের বাইরে একসঙ্গে এতগুলো গান আগে সেভাবে করা হয়ে ওঠেনি। তার চেয়ে বড় বিষয় হলো, এ প্রকল্পের প্রতিটি গানের ভিন্নতার ছাপ তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। মেলো-রোমান্টিক থেকে শুরু করে লোক সুরের আদলেও এ গানগুলো রেকর্ড করা হচ্ছে। এক কথায়, সময়ের চাহিদা পূরণ এবং নতুনত্ব তুলে ধরার প্রয়াসেই এ আয়োজন।

লুৎফর আরও জানান, মার্সেল প্রতিভাবান ও পরীক্ষিত একজন সংগীত পরিচালক। নিজস্বয়তা ধরে প্রতিটি গানে নতুনত্ব যোগ করে চলেছেন, যা শ্রোতার প্রশংসাও কুড়াচ্ছে। সে কারণেই সাত গানের এ প্রকল্পের সঙ্গে তাকে যুক্ত করা। নভেম্বরের প্রথম ভাগে আমাদের গানগুলো একে একে প্রকাশ করা শুরু হবে। আশা করছি, গানগুলো শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে। লুৎফর হাসানের পাশাপাশি গানগুলো নিয়ে আশার কথা শুনিয়েছেন মার্সেল নিজেও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা