× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীঘির বিয়ে দেখবে সবাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ০৮:৫০ এএম

‘৩৬-২৪-৩৬’ সিনেমায় সৈয়দ জামান শাওন, প্রার্থনা ফারদিন দীঘি ও কারিনা কায়সার

‘৩৬-২৪-৩৬’ সিনেমায় সৈয়দ জামান শাওন, প্রার্থনা ফারদিন দীঘি ও কারিনা কায়সার

প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। তা-ও আবার হালের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ। মিলেছে সার্টিফিকেশন বোর্ডের অনুমোদনও। এর ফলে মুক্তিতে আর কোনো বাধা রইল না। আর দীঘির এ বিয়ে হবে বড়র্পদায়, অর্থাৎ সিনেমায়। যার শিরোনাম ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’।

বুধবার কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকিশেন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে এটি। অর্থাৎ সিনেমাটি সব বয়সি দর্শক দেখতে পাবেন। তবে সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে, তা এখন নির্দিষ্ট করে বলেননি প্রযোজক রেদওয়ান রনি। তিনি জানান, শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

প্রচলিত আছে, ‘হাজার কথা না হলে নাকি বিয়ে হয় না’। পর্দার বিয়ে হলেও দীঘির ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে না। বড়র্পদায় বধূ বেশে কবে আসছেন এ নায়িকা, তা নিয়েও চলছে নানা কথাবার্তা। এ ছাড়া সমাজমাধ্যমে ‘বিয়ের কার্ড’ প্রকাশ করে তো রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি!

রেজাউর রহমানের পরিচালনায় ‘৩৬-২৪-৩৬’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ। নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য লিখেছেন কারিনা কায়সার ও মোনতাসির মান্নান।

সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত এর শিল্পী-কলাকুশলীরা। পর্দায় প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। অধিকাংশ সময়ই তাকে বিয়ের সাজ ও আমেজে দেখা যাবে।

দীঘি বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। এমন চরিত্র আগে করা হয়নি, এমন ঘরানার কাজও আগে করিনি। যে আয়োজনে কাজটি করেছি, তাতে সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। তাই ভালো লাগার পাশাপাশি একটু ভয়ও লাগছে।’

এর মধ্য দিয়ে বড়র্পদায় অভিষিক্ত হচ্ছেন সমাজমাধ্যমের পরিচিত মুখ কারিনা কায়সার। ‘৩৬-২৪-৩৬’ সেন্সর পাওয়ার পর তিনি বলেন, ‘আমি যতটা খুশি তার চেয়ে বেশি নার্ভাস। ফারুকী ভাই (মোস্তফা সরয়ার ফারুকী) ও তিশা আপুর (নুসরাত ইমরোজ তিশা) কাছে কৃতজ্ঞ যে তারা আমার মধ্যে শ্রেয়াকে খুঁজে পেয়েছেন। 

কখনও ভাবিনি, আমাকে বড়র্পদায় দেখা যাবে। এখন সে স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমিও অপেক্ষা করছি স্বপ্নপূরণ দেখার জন্য।’

শুধু কারিনাই নন, বড়পর্দায় এটি পরিচালক রেজাউরেরও প্রথম সিনেমা। তিনি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড। সিনেমা হলে এমন জনরার সিনেমা শেষ কবে এসেছে, আমার মনে নেই। রম-কম, ফিল গুড ঘরানার সিনেমা আমার খুব পছন্দের এবং সে 

ধরনের একটা সিনেমাই আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তির অনুমতি পেয়েছে, এজন্য আমি খুব খুশি।’

৩৬-২৪-৩৬ মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের পঞ্চম সিনেমা। এতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা