× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন বর্ষিয়ান অভিনয়শিল্পী মাসুদ আলী খান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২০:২৫ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২০:৫০ পিএম

চলে গেলেন বর্ষিয়ান অভিনয়শিল্পী মাসুদ আলী খান

পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় পাঁচশ নাটকে অভিনয় করে চিরবিদায় নিলেন বর্ষিয়ান অভিনয়শিল্পী মাসুদ আলী খান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার গ্রিনরোডের বাসায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

তার ভাগ্নের স্ত্রী শারমিনা আহমেদ জানান, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মাসুদ আলী খান। বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, শুক্রবার বাদ জোহর মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে মাসুদ আলী খানের দাফন হবে। এর আগে গ্রামের বাড়িতেই তার জানাজা হবে।

১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জে জন্ম নেওয়া মাসুদ আলী খান পঞ্চাশের দশকে ড্রামা সার্কেলের হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালুর পর ‘ভাই ভাই সবাই’ দিয়ে তার ছোট পর্দায় অভিনয় শুরু।

টিভি নাটকের এই পরিচিত মুখ পেশাজীবনে ছিলেন সরকারি চাকরিজীবী। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে তিনি অবসর নেন।

দীর্ঘ অভিনয় জীবনে নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন মাসুদ আলী খান। ২০২৩ সালে পেয়েছেন একুশে পদক।

বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত এই শিল্পী বেশ কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন।

বিশিষ্ট অভিনেতা, নাট্যজন এবং উদীচীর কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য, মাসুদ আলী খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, মাসুদ আলী খানের মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনের নক্ষত্র পতন ঘটল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা