× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন অমিতাভ, জয়া ও শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৬:৫৯ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৮:০১ পিএম

কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন অমিতাভ, জয়া ও শাহরুখ

প্রতিবছর দক্ষিণ এশিয়ার সিনে দর্শকের মধ্যে কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে দেখা যায় আগ্রহ। প্রতিবারের মতো এবারের আয়োজনেও অংশ নিচ্ছেন বেশ কয়েকজন বলিউড তারকা। এরমধ্যে  উৎসবের দিনক্ষণ ও সম্ভাব্য অতিথিদের নাম জানিয়ে সে ইঙ্গিতই রেখেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছর ২৭তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। আগামী ১৫ ডিসেম্বর এ উৎসবের পর্দা উঠবে, শেষ হবে ২২ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে, শহরের ১০টি হলে চলচ্চিত্র প্রদর্শনী হবে বলে জানান মমতা ব্যানার্জি।

ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলেন বৃহস্পতিবার।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ খান। বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।

অমিতাভ ও জয়ার উপস্থিতির বিষয়টি মোটামুটি নিশ্চিত হলেও শাহরুখের আসার ব্যাপারটা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না বলে জানান মমতা।

কলকাতায় এ উৎসবের সূচনা হয়েছিল বামদের হাত ধরে ১৯৯৫ সালে। উৎসবে দেখানো হয় দেশ-বিদেশের সিনেমা।

মহামারির মধ্যে গত বছর ভার্চুয়াল উৎসবের আয়োজন হলে তা উদ্বোধন করেন শাহরুখ খান ও মমতা ব্যানার্জি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা