× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় অ্যাম্বারকে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৫:২৫ পিএম

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয় অ্যাম্বারকে

সময়টা ভালো যাচ্ছে না তারকা অভিনেত্রী অ্যাম্বার হার্ডের। মামলায় হেরে যাওয়ার পর চরম ইমেজ সংকটে ভুগছেন এই অভিনেত্রী। তবে এত প্রতিকূলতার মধ্যেও অ্যাম্বারভক্তদের জন্য রয়েছে সুখবর। চলতি বছর বিশ্বজুড়ে তারকা শিল্পীদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে অ্যাম্বার হার্ডকে।

বছরজুড়ে সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে মামলা নিয়ে অ্যাম্বার হার্ড ছিলেন তুমুল আলোচনায়। দুজনের মামলার ট্রায়াল বিনোদন দুনিয়া মনে রাখবে অনেকদিন। এ ছাড়া একের পর এক সিনেমা থেকে বাদ পড়া নিয়েও এই অভিনেত্রী ছিলেন আলোচনায়। এসব কারণে গুগলে তাকে সবচেয়ে বেশি সার্চ করা হয়।

আমেরিকান একটি গণমাধ্যমের তথ্যমতে, প্রতি মাসে গড়ে আমেরিকায় প্রায় ৫.৬ মিলিয়ন মানুষ অ্যাম্বারের নাম লিখে গুগলে সার্চ দিয়েছেন। এ তালিকায় দ্বিতীয় স্থানেই আছেন তার সাবেক স্বামী জনি ডেপ। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকাকে গুগলে খুঁজেছেন প্রায় ৫.৫ মিলিয়ন মানুষ। এর পরে তালিকায় যথাক্রমে আছেন কিম কার্দাশিয়ান, পিট ডেভিডসন, ইলন মাস্ক, টম ব্র্যাডি ও প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ।

এদিকে জনির সঙ্গে মামলায় হেরে বেশ বিপাকে আছেন লাস্যময়ী অ্যাম্বার। জনির মানহানির জন্য তাকে প্রায় ১০.৩৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে বলে আদালত রায় দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। এ দায় পরিশোধ করতে ইন্স্যুরেন্স কোম্পানির শরণাপন্ন হয়েছিলেন অ্যাম্বার। তবে সেই কোম্পানি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। সাবেক প্রেমিক ইলন মাস্কের কাছেও টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকেও প্রত্যাখ্যাত হতে হয়েছে। এখন কীভাবে তিনি এ টাকা পরিশোধ করবেন, তা জানতে মুখিয়ে আছেন ডেপভক্তরা।

প্রসঙ্গত, বর্তমানে ‘অ্যাকুয়াম্যান-টু’ ছাড়া অন্য কোনো ছবিতে কাজ করছেন না অ্যাম্বার। এ ছবিটিতেও তাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক জল ঘোলা হওয়ার পর ছবিটির নতুন কিস্তিতে তিনি অভিনয় করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা