প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ০৯:১৪ এএম
শাকিব খান ও সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত
কয়েক দিন ধরে নেটদুনিয়ায় চিত্রনায়ক শাকিব খান ও সিয়াম আহমেদের একটি ছবি ঘুরছে। দেয়ালে হেলান দিয়ে শাকিব খান কথা বলছেন সিয়ামের সঙ্গে। দুই নায়কের খোশগল্প দেখে ভক্তদের আলোচনার মধ্যেই প্রকাশ্যে আসে একটি ভিডিও; যা রহস্যের জন্ম দিয়েছে দর্শকমহলে। শাকিবকে সাধারণত কারও সঙ্গে এভাবে গল্পে মেতে উঠতে দেখা যায় না। ভক্তদের মনে প্রশ্নÑ তবে কি তারা নতুন কোনো সিনেমায় জুটি বাঁধবেন।
শেষ পর্যন্ত জানা গেল তাদের একসঙ্গে হওয়ার কারণ। শাকিব সম্প্রতি ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। এবার এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন সিয়াম আহমেদ। রিমার্ক-হারল্যান সিয়ামকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে। সেজন্যই তাকে নিজের প্রতিষ্ঠানে স্বাগত জানান শাকিব খান। কাজ নিয়ে আলোচনাও হয় তাদের মধ্যে। ছবিটি মূলত সে সময়ের।
গেল শনিবার আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। সেখানে শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নায়ক মামনুন হাসান ইমন।
সিয়ামকে নিজের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে শাকিব খান বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠান। এ লক্ষ্য বাস্তবায়নে, প্রচার ও প্রসারে সিয়ামের মতো একজন তরুণ প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।’
অনুষ্ঠান শেষে সিয়াম বলেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এ প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।’