× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় ফিরছেন দীঘি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ০৮:৩৯ এএম

প্রার্থনা ফারদিন দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

দীর্ঘদিন পর ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। সিনেমাটি ১৫ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। এতে দীঘির নায়ক ছোটপর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন। গেল জুলাইয়ের শুরুর দিকে ফেসবুকে একটি বিয়ের কার্ড পোস্ট করেন দীঘি। কার্ডটির একটি অংশে লেহেঙ্গা পরা তার একটি ছবি আর বাকি অংশ তিনি ঢেকে রাখেন হাত দিয়ে। এরপর গুঞ্জন শুরু হয় বিয়ে করছেন তিনি। এর কদিন পর ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করে দীঘি জানান, বিয়েটা তার নয়, এ সিনেমায় তার অভিনীত চরিত্র প্রিয়ন্তীর। 

পরিচালক রেজাউর রহমান বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং হয়। সব কাজ শেষে গত ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা ছিল এটি। তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তবে এবার আর ওটিটিতে নয়, থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে।’ 

চিত্রনাট্য নিয়ে পরিচালক বলেন, ‘এটি একটি তীব্র প্রেমের গল্প। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। অনেকটা রমকম ঘরানার। মানুষ দেখে মজা পাবে। বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা হয়, তা দেখানো হয়েছে। একজন ইভেন্ট ম্যানেজারের দিকটাও দেখানো হয়েছে এই গল্পে।’

প্রত্যাশা কেমন জানতে চাইলে রেজাউর রহমান বলেন, ‘প্রত্যাশা তো আছেই, সিনেমাটি মুক্তি পেলে আমার জন্য যেমন চাপ কমবে, তেমনই দর্শককেও একটা বড় রিলিফ দেবে। জুলাইয়ে আমরা এত এত খারাপ দিন পার করেছি, অনেকের জন্য হয়তো সেসব দিন কাটিয়ে ওঠা কষ্টের। তবে যেহেতু সবকিছু স্বাভাবিক হতে চলেছে, তাই সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। গল্পটা খুবই সাধারণ। দর্শকের ভালো লাগবে।’

‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমার তিনটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সায়েদ জামান শাওন, কারিনা কায়সার। এতে আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীর, মনিরা আক্তার মিঠু প্রমুখ।

নির্মাতা বলেন, ‘দীঘিকে একটু অন্যরকমভাবে দেখতে পাবে দর্শক। এফডিসি ঘরানার বাইরে গিয়ে দীঘিকে নতুনভাবে দেখা যাবে। মেয়েটি বাস্তব জীবনে যেমন এখানেও তেমনটাই দেখানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা