× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপূর্ব-ফারিণের হাউ সুইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১০:৪১ এএম

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

টিভিনাটকে বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় নির্মাতা কাজল আরেফীন অমি। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি। ভার্চুয়াল জগতে অমির কোনো কনটেন্ট মুক্তি পেলেই হুমড়ি খেড়ে পড়ে দর্শক। ইউটিউবে তার কনটেন্টগুলো মিলিয়ন মিলিয়ন ভিউর মাইল ফলক অতিক্রম করে। এমনকি মিডিয়াপাড়ায় তাকে ভিউ বাণিজ্যের কিং হিসেবে ধরা হয়। তার ঝুলিতে রয়েছে হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪-এর মতো দর্শকপ্রিয় অনেক কাজ।

এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিলেন অমি। ‘হাউ সুইট’ নামে রোমান্টিক গল্পের ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগেও অমির ‘হঠাৎ দেখা’ নাটকে কাজ করেছিলেন অপূর্ব। ফারিণও এ নির্মাতার ‘অসময়’ টেলিছবিতে অভিনয় করেছিলেন।

বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে অমির নতুন এ হাউ সুইট ওয়েব ফিল্মের ঘোষণা আসে।

নতুন ফিল্মটির গল্প সম্পর্কে অমির কাছে জানতে চাইলে বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। যেদিন রিলিজ পাবে সেদিন দর্শক দেখতে পারবেন। আশা করি ফিল্মটিতে রোমান্টিক একটা ভাইব থাকবে।’

অভিনেতা-অভিনেত্রী প্রসঙ্গে অমি বলেন, ‘অনেক অনেক কাজ করলেও অনেক দিন অপূর্ব ভাইকে নিয়ে কাজ করা হয়নি। দেরিতে হলেও তার সঙ্গে আবার কাজ করব, বিষয়টি নিয়ে আমি কিছু এক্সাইটেড। আর ফারিণের কথা কী বলব, বর্তমান সময়ে ফারিণ কেমন কাজ করছেন, তা তো আপনারা জানেনই। আমার চেষ্টা থাকবে দর্শককে ভালো মানের একটি ছবি উপহার দেওয়ার।’

অমির কথার সঙ্গে যোগ করে অভিনেতা অপূর্ব বলেন, ‘গল্পটা হবে ভালোবাসা নিয়ে। আর ভালোবাসা আসলে আধ্যাত্মিক একটা ব্যাপার। কেন ভালোবাসা তৈরি হয়, হিসাব কষে যদি সেটা বলে দেওয়া যায়, তাহলে ওটা আসলে ভালোবাসা নয়। আমার কাছে তো ভালোবাসা জাগতিক কোনো ব্যাপার নয়, বিষয়টা পুরোপুরি আধ্যাত্মিক।’

ছবিটির নাম ও নির্মাতা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একটা ওয়েব ফিল্মের নাম হাউ সুইট সিলেক্ট করা, এটার মধ্যেই কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে, আর সেই ক্রিয়েটিভিটিটা অমির। ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি অমি ভালো কিছুই করবে। আর আমরা সর্বাত্মক ভালো কিছু করার চেষ্টা করে যাব, ফারিণের ওপর আস্থা আছে। আর অমি হলো এ জার্নির ক্যাপ্টেন।’

ওয়েব ফিল্মটি নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘অমি ভাইয়ের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি ভাগ্যবতী যে তার এ কাজটিতে আমি থাকতে পারছি। অমি ভাই এমন একজন নির্মাতা, যার কাজে ডাক পেতে অনেক শীর্ষ পর্যায়ের অভিনেতা-অভিনেত্রী মুখিয়ে থাকেন। আমার কো-হিসেবে অপূর্ব ভাই, অপূর্ব ভাইয়ের সঙ্গে আগেও অনেক 

কাজ করেছি। তার মতো অভিনেতার সঙ্গে কাজ করা আসলেই অন্যরকম অনূভুতি।’ ২০২৫ সালের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা