× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা থেকে নাটকে কায়েস আরজু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২ ১২:৩৭ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২২ ১৩:১০ পিএম

অভিনেত্রী সুস্মিতা সিনহার সঙ্গে কায়েস আরজু।

অভিনেত্রী সুস্মিতা সিনহার সঙ্গে কায়েস আরজু।

সিনেমায় অভিনয় করেন কায়েস আরজু। দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন তিনি। নাম ‘বাটপারের বিয়ে’। কমেডিনির্ভর রোমান্টিক নাটকটিতে আরজুর নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতা সিনহাকে।

জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটি।

এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘খুব ভালো লাগল নাটকটিতে কাজ করে। কমেডি গল্পের নাটকটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। ভালো গল্পে সব সময় কাজ করতে চাই।’

কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ইফতেখার চোধুরীর ‘মুক্তি’, মেহেদির ‘আগুনে পোড়া কান্না’, জাফর আল মামুনের ‘এক পশলা বৃষ্টি’, সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’ ছবিগুলো আছে তালিকায়। শুটিং চলছে জাজের ‘ময়না’ ও অপুর্ব রানার ‘জলরং’ চলচ্চিত্রের।

/এমজে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা