× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরশের প্রশংসায় সুনেরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪ ০৯:৩৭ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ সিনেমা দিয়ে বড়পর্দায় পা রাখেন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার পর থেকে বড়পর্দা কিংবা ছোটপর্দা, কোথাও খুব একটা নিয়মিত নন তিনি।

অনেক দিন পর আবারও নাটক নিয়ে আসছেন সুনেরাহ। তা-ও আবার একটি নয়, দুটি। নাটক দুটিতে তার সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা আরশ খান। জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’ শিরোনামের নাটকে দেখা যাবে নতুন এ জুটিকে। প্রথমবার জুটি বেঁধেই আরশের প্রশংসা করলেন সুনেরাহ।

আরশ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে আগে থেকে আরশের পরিচয় ছিল না। সেভাবে তাকে চিনতাম না। শুটিং সেটেই পরিচয়। শুটিং সেটে মনে হয়েছে ছেলেটি চরিত্র নিয়ে খুবই সিরিয়াস। সব সময় চরিত্রে ডুবে থাকা তার কাছে নেশার মতো।’

আরশের সঙ্গে নাটকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে সুনেরাহ ফিরে যান তার প্রথম কাজ ন ডরাইয়ের শুটিংয়ের দিনগুলোয়। তিনি বলেন, ‘প্রথমবার যখন চলচ্চিত্রে অভিনয় করি তখন শরিফুল রাজকে দেখেছি অভিনয়ের জন্য জানপ্রাণ দিয়ে দিতে। আরশের মধ্যেও সেটা লক্ষ করলাম। আরশও রাজের মতো। শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মধ্যেই থাকে। কোনো বাজে অভ্যাস নেই। শুটিংয়ের সময় মোবাইলে কথা বলে না। কখনও বলে না, দুই মিনিটের জন্য আসছি…। বরং পরিচালক অ্যাকশন বলার আগেই সে দৃশ্যের জন্য তৈরি থাকে। চরিত্রের মধ্যে থাকে। অনেক সহযোগী একজন কো-আর্টিস্ট।’

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘এ জুটিকে নিয়ে প্রথমবার কাজ করেছি। অভিনয়ে তারা মুগ্ধতা ছড়িয়েছে। একটানা দুটি নাটকের কাজ করছি তাদের নিয়ে। ইতোমধ্যে শেষ হয়েছে দৃশ্যধারণ। আশা করছি সুনেরাহর সঙ্গে অভিনেতা আরশের জুটি দর্শক গ্রহণ করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা