× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিভি সিরিজে ‘সুপারম্যান’ হয়ে আসছেন হেনরি ক্যাভিল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৫:৪৩ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

টিভি সিরিজে ‘সুপারম্যান’ হয়ে আসছেন হেনরি ক্যাভিল

মার্ভেলের জনপ্রিয় সুপার হিরো চরিত্রের মধ্যে ‘সুপারম্যান’ অন্যতম। যার ভক্তের সংখ্যা বিশ্বজুড়ে। সিনেমাপ্রেমী শিশু থেকে বৃদ্ধ সবাই এ চরিত্রের ভক্ত। এ সিরিজে অভিনয় করে ব্যাপক তারকা খ্যাতি পাওয়া অভিনেতা হেনরি ক্যাভিল এবার ছোটপর্দার সিরিজেও নাম লেখাতে যাচ্ছেন সুপারম্যান হিসেবে।

এমন খবরই প্রকাশ করেছে হলিউডভিত্তিক গণমাধ্যম ‘হলিউড রিপোর্ট’। তবে বিষয়টি নিয়ে এখনও কিছু নিশ্চিত করেনি কেউ।

শেষ ২০১৭ সালে সুপারম্যান হয়ে পর্দায় ধরা দিয়েছিলেন হেনরি ক্যাভিল। পাঁচ বছর পর আবার সেই রূপে ফেরার ঘোষণা দিয়েছিলেন তিনি। এ বছর আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’-এ চিরায়ত লাল ও নীল স্যুটে ক্যাভিলের ক্যামিও উপস্থিতিতে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এর মাঝেই ‘সুপারম্যান’ টিভি সিরিজে দেখা যাবে বলে গুঞ্জন শুরু হয়েছে।

হেনরি ক্যাভিল তার নিজের সুপারম্যান টিভি সিরিজ পাচ্ছেন? এমন প্রশ্নে নতুন ডিসি প্রধান জেমস গান তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘জনপ্রিয় এনোলা হমস ২ সিনেমার নায়ক সুপারম্যান টিভি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। তবে তার নাম এখনই আমরা প্রকাশ্যে আনতে চাই না।’

তার পরই শুরু হয় গুঞ্জন। কারণ এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হেনরি ক্যাভিলকে।

এর আগে এক সাক্ষাৎকারে ক্যাভিল বলেন, ‘এখন আনুষ্ঠানিকভাবে বলতে চাই আমি সুপারম্যান হয়ে ফিরছি। যা ঘটতে চলেছে তার ছোট্ট একঝলক ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে। ভোরের নতুন আলো ফুটবে নিশ্চয়ই। ধৈর্যের পুরস্কার পাবেন বন্ধুরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা