প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪ ০১:২০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪ ১১:৩৬ এএম
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। আশ্বিনের শেষ দিকের এই সময়ে কোথাও কোথাও ঘাসের ডগায় দেখা মিলছে বিন্দু বিন্দু শিশির। রাজধানীতে এমন কিছু দৃষ্টিতে না এলেও বিভিন্ন স্থানে ছাতিমের সুবাস রাতভর মাতোয়ারা করে রাখছে নগরবাসীকে।

এমন এক রাতে ভক্তদের সামনে এলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ফেসবুক পেজে আপলোড করলেন মন মাতানো কিছু ছবি। দিনের বেলায় ধারণ করা ছবিগুলোয় বাগানবিলাসের সঙ্গে গা ভাসালেন অভিনেত্রী। গাছের পাতা গলে জয়ার শরীরের উন্মুক্ত অংশে যেন আলতো করে পা ফেলছিল নরম রোদও।

ছবিতে কোনো ক্যাপশন দেননি জয়া। লেখেননি কোনো স্থানের কথাও। তবে বোধ হচ্ছে বাসার ছাদেই ছবিগুলো ধরা পড়েছে ক্যামেরার লেন্সে।
মুহূর্তেই সেসব ছবি ভরে গেছে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়। কমেন্ট অংশে মন্তব্য করেছেন শত শত মানুষ।

আল মামুন নামে একজন লিখেছেন, হাজারো ফুলের মাঝে আপনি নিজেই এক মুগ্ধতার ফুল।
নিশাহ হোসেন তার অভিব্যক্তি প্রকাশ করতে খরচ করেছেন মাত্র একটি শব্দ। লিখেছেন, উফ!
বাবুল হোসাইন লিখেছেন, অসাধারণ লাগছে।

নুসরাত বকুল লিখেছেন, যদি তোমায় আমি ফুল বলি, ভুল হবে আমার তুমি ফুলের চেয়েও সুন্দর।