× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস বাংলাদেশ হলেন বরিশালের ইচ্ছা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৯ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ১৬:০৫ পিএম

ইচ্ছাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে । ছবি : সংগৃহীত

ইচ্ছাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে । ছবি : সংগৃহীত

মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট-২০২৪ সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশালের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌসি তানভীর ইচ্ছা। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ানের বল রুমে অনুষ্ঠিত হলো এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে। যেখানে সেরার মুকুট যায় ইচ্ছার মাথায়। একই সঙ্গে তিনি মিস বাংলাদেশ আর্থের শিরোপাও জিতেছেন। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন কাজী তারানা এবং দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য।

প্রতিযোগিতায় সেরা ১০ বিজয়ী বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতায়। চলতি বছরের ৯ নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠেয় ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন এই প্রতিযোগিতায় প্রথম হওয়া ফেরদৌসি তানভীর ইচ্ছা। প্রথম রানার্সআপ কাজী তারানা অংশ নেবেন কম্বোডিয়ার মিস গ্লোবালে। আর দ্বিতীয় রানার্সআপ মাহবুবা রহমান লাবণ্য যাবেন যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস প্রতিযোগিতায়।

বাকি ৭ জন মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড), মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত), মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন), মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) এবং মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো এবং আলবেনিয়া) প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন।

ইভেন্টটি আয়োজন করা হয়েছিল মিস বাংলাদেশ অরগানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায়। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা